Wednesday, June 24, 2026

শিশিরের সাংসদ পদ খারিজের দাবি এবার সংসদের প্রিভিলেজ কমিটিতে

Date:

Share post:

এবার মোক্ষম বিপাকে কাঁথির সাংসদ। ধরি মাছ না ছুঁই পানির ইতি ঘটা শুধু সময়ের অপেক্ষা।

শিশির অধিকারীকে নিয়ে বিতর্ক বাড়ছিল বিধানসভা ভোটের আগে থেকেই। খাতায় কলমে তৃণমূলের সাংসদ শিশির অধিকারী। অথচ বছর খানেকের বেশি সময় ধরে নিষ্ক্রিয়। তাকে দেখা যায় না দলের কোনও কর্মসূচিতে। উল্টে ভোটের আগে বিজেপির কর্মসূচিতে ছেলের বউকে সঙ্গে নিয়ে মঞ্চে দেখা দিয়েছেন।

আরও দেখুন:পেগাসাস চুক্তি বিতর্কে মোদি সরকারকে আক্রমণ ফিরহাদ, সুখেন্দুশেখর

কাঁথির এই তৃণমূল সাংসদের এহেন অবস্থানের পরই তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। বঙ্গে বিধানসভা ভোটের পর দু-দফায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছিলেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৮-৯ মাস চুপ থাকার পর খারিজের দাবি জোরাল করল ঘাসফুল শিবির।
আর তৃণমূলের এই দাবির পর বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট এবং তদন্তের নির্দেশ দিয়ে প্রিভিলেজ কমিটির কাছে পাঠালেন স্পিকার। সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রিভিলেজ কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে স্পিকারের দফতরে রিপোর্ট পেশ করবে। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন অধ্যক্ষ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...