Saturday, April 4, 2026

Derby: কিয়ানের দুরন্ত হ‍্যাটট্রিকে ডার্বি জয় বাগান ব্রিগেডের

Date:

Share post:

একেবারে যেন বাপের ব‍্যাটা। আসলেন মাঠে নামলেন, দলকে জেতালেন, জয় করলেন সমর্থকদের মন। যার কথা বলা হচ্ছে তিনি হলেন কিয়ান নাসিরি ( Kiyan Nasiri), প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরির ( Jamshed Nasiri) ছেলে। শনিবারের ডার্বি ম‍্যাচের নায়ক। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে ম‍্যাঠে নেমে এটিকে মোহনবাগানকে( Atk Mohunvagan)  ৩-১ গোলে জেতালেন তিনি। হলেন ম‍্যাচের নায়ক।

অতিতে বহু ডার্বি খেলেছেন জামশেদ নাসিরি। দাপিয়ে বেরিয়েছেন। শনিবার বাবার পথ অনুসরণ করল পুত্র কিয়ান নাসিরি। শনিবার প্রথমার্ধটা যদি হয় এসসি ইস্টবেঙ্গলের। দ্বিতীয়ার্ধটা মোহনবাগানের, থুরি বলা ভালো কিয়ান নাসিরি। ম‍্যাচে এদিন প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের ডিফেন্স রুখে দেয় হুগো বৌমোস, লিস্টন কোলাসোদের। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের দাপট বজায় থাকে লাল-হলুদের। যারফলে ৫৬ মিনিটে এক গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন ড‍্যারেন সিডোল। এরপর একটি  পরিবর্তন করেন বাগান কোচ জুয়ান ফেরান্ডো। দীপক ট‍্যাঙরিকে তুলে কিয়ান নাসিরিকে নামান তিনি। ব‍্যাস তারপর ইতিহাস। ম‍্যাচের ৬৪ মিনিটে দুরন্ত গোল করে বাগানের হয়ে সমতা ফেরান কিয়ান। এরপর লড়াই চলে সমানে সমানে। তবে ম‍্যাচের ৯০ মিনিটের আসে অসামান্য পরিবর্তন। ইনজুরি টাইমে পরপর দু’গোল করে বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন কিয়ান। আর এই জয়ের ফলে ১১ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে চলে আসল বাগান ব্রিগেড। আর ১৪ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থা সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্তের

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...