Friday, April 3, 2026

ভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা

Date:

Share post:

নির্বাচনী (Assembly Elections 2022) দামামা বেজে গিয়েছে দেশের পাঁচ রাজ্য। এরমধ্যে আগে বুথফেরত সমীক্ষায় (Exit Polls) নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলিকে নিয়ে কোনও রকম বুথফেরত সমীক্ষা করা যাবে না। একই সঙ্গে তার ফলাফল  প্রকাশ করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

শনিবার নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংবাদপত্র, টিভি চ্যানেল, ডিজিটাল মিডিয়া-সহ (Assembly Elections 2022) কোনও মাধ্যমেই বুথফেরত সমীক্ষা এবং তার ফলাফল প্রকাশ করা যাবে না। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ৭ মার্চ সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

আরও পড়ুন: Nabanna: বড় ঘোষণা নবান্নের: জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য

নির্বাচন কমিশন এই মর্মে জানিয়েছে, কোনও ব্যক্তি যদি এই আদেশ লঙ্ঘন করেন, তবে দুই বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন। নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের মতে, ভোটের দিনের ৪৮ ঘণ্টা আগে শুরু হওয়া ‘নীরবতাকালীন’ সময়েও কোনও ধরনের গণমাধ্যমে জনমত সমীক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022)। ২৭ ফেব্রুয়ারি থেকে দু’দফায় নির্বাচন হবে মণিপুরে (Manipur Assembly Election 2022)। পাঞ্জাব (Punjab Assembly Election 2022), গোয়া (Goa Assembly Election 2022) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand Assembly Election 2022) ১৪ ফেব্রুয়ারি এক দফাতেই হবে ভোটগ্রহণ। এই পাঁচ রাজ্যের ফলপ্রকাশ হবে ১০ মার্চ।

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...