Wednesday, June 24, 2026

দেউচা পাচামি কোল ব্লকে জমিদাতাদের পরিবারের একজন চাকরি পাবেন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেউচা পাচামির(Deucha Pachami) প্রস্তাবিত কোল ব্লকে(Coal Block) জমি দিলে জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার(State govt)। সোমবার সাংবাদিক বৈঠক করেন এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত কয়লা খনিতে যারা যারা জমি দেবেন তাঁদের পরিবারের একজনকে রাজ্য সরকারের সিনিয়র ও জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। পাশাপাশি তিনি আরো বলেন, এই প্রকল্পে জমি দেওয়ার জন্য মোট ৫১০০ জনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই দেউচা পাচামি প্রকল্পের জন্য আদিবাসীদের ১৩৯ জন জমি দিয়েছেন। সরকারের হাতে বর্তমানে ১ হাজার একর জমি রয়েছে। সেই জমিতেই প্রথমে কাজ শুরু হবে।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থার উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের

উল্লেখ্য, বীরভূমের মহম্মদ বাজারের দেউচা-পাচামি কয়লা খনি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রস্তাবিত জমিতে কয়লা খনি গড়ে উঠলে তা হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি৷ এই কয়লা খনির জেরে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠবে আনুষঙ্গিক শিল্প। যার জেরে উপকৃত হবেন সেখানকার সাধারণ মানুষ। এ প্রসঙ্গে স্থানীয় আদিবাসীদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তারা কেউ প্রকল্পের বিরোধী নন, কিন্তু প্যাকেজে কিছু ত্রুটি রয়েছে তা সংশোধন করে তবেই জমি অধিগ্রহণের (Land Acquisition) কাজ শুরু হোক। এরই মাঝে সোমবার সাংবাদিক বৈঠক করে স্থানীয় আদিবাসীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...