Wednesday, June 24, 2026

Weather Forecast: রুদ্ধ পারদ পতন! ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গত কয়েকদিন একটানা জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করেছে বঙ্গবাসী। কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝার উপদ্রব। মঙ্গলবার সকাল থেকেই মুখভার আকাশের।চড়ছে তাপমাত্রাও।কমছে শীতের কামড়। সকালের দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশাও দেখা গিয়েছে। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আরও পড়ুন:ব্লক হয়ে সুর নরম রাজ্যপালের, কটাক্ষ সাংসদ শান্তনু সেনের

ভরা মাঘে জমিয়ে ব্যাটিং চালাচ্ছিল শীত। কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।ফলে ভরা মাঘেও বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার আগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মাটি হতে পারে ভ্যাল্ন্টাইনস ডে। তবে পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নেওয়ার পর ফের শীতের ইনিংস বজায় থাকবে কিনা তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে মতৈক্য দেখা দিয়েছে।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...