Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ৭৫ শতাংশ দর্শক, ঘোষণা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের। মুখ‍্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

২) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। তবে এখনও রয়েছেন ভেন্টিলেশনে। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই হয়তো খোলা হতে পারে ভেন্টিলেশন। সোমবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৩) বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার ম্যাসন গ্রিনউড। ম্যানইউ ইতিমধ্যে গ্রিনউডকে নির্বাসিত করেছে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

৪) বুধবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। আর তার আগে আইএসএলের বাকি ম‍্যাচ গুলোতে দলের ডিফেন্স পোক্ত করতে ডিফেন্ডার নাওচা সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল।

৫) ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর থেকেই রাফায়েল নাদালের জন্য বইছে শুভেচ্ছার বন্যা। শুধু টেনিস নয়, বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছার বন‍্যায় ভাসছেন রাফা। আর এবার নাদালকে শুভেচ্ছা জানালেন নোভাক জোকোভিচ। সোশ্যাল মিডিয়ায় জোকোভিচ বলেন,” ২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অনেক অভিনন্দন নাদাল।

আরও পড়ুন:Eden: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ৭৫ শতাংশ দর্শক, জানিয়ে দিলেন মুখ‍্যমন্ত্রী

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...