Tuesday, June 16, 2026

Anubrata Mondal: সিবিআই নোটিশকে চ্যালেঞ্জ!আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

Date:

Share post:

তিনি বর্ষীয়ান নেতা। বয়সজনিত কারণে বিভিন্ন সময় অসুস্থ থাকেন। তাই তাঁর পক্ষে আদালতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। বুধবার হাজিরার বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বিচারপতি রাজাশেখর মান্থা-র এজলাসে সিবিআইয়ের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা করেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। বিচারপতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা শুনানির সময় ধার্য করেছেন।

আরও পড়ুন:AITC: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন,বিজেপি ছাড়া আমন্ত্রিত সকল রাজনৈতিক দল

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার তলব করেছে সিবিআই। তিনি তদন্তে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়, সেই আবেদন  নিয়ে হাইকোর্টে এদিন মামলা করলেন অনুব্রত। মামলার দ্রুত শুনানির আর্জিও জানান তিনি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বীরভূমে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েকজন অভিযুক্ত হন। সেখানেই সাক্ষী হিসাবে অনুব্রত মণ্ডলকে আদালতে হাজিরার নোটিশ পাঠান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই অনুযায়ী বৃহস্পতিবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।তার আগেই বৃহস্পতিবারই আদালতে অনুব্রতর আবেদনের শুনানি হবে।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...