Friday, June 19, 2026

রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা বিজেপির

Date:

Share post:

রাজনৈতিকভাবে লড়াইয়ে কোনভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারছে না মোদি-শাহের পদ্মবাহিনী। ফলস্বরূপ এজেন্সি দিয়ে চোখরাঙানি জারি রেখেছে তারা। তাতেও কাজ না হওয়ায় এবার অন্য উপায় অবলম্বন করছে বিজেপি(BJP)। দেশের জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি। বুধবার সেই মামলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বইয়ের নিম্ন আদালত(Mumbai lower court)। অভিযোগের ভিত্তিতে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য জানতে আগামী ২ মার্চ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সশরীরে হাজিরা নয়, আইনজীবীকে পাঠিয়েও তিনি নিজের বক্তব্য জানাতে পারবেন।

২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি-বিরোধী দলগুলিকে একত্রিত করার লক্ষ্যে গতবছর মুম্বই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিদ্বজ্জনদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নেন মমতা। সেখানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত (National Anthem) অবমাননার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বিজেপি নেতা। অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বসে থেকেই জাতীয় সংগীত গান। এবং তা সম্পূর্ণ করার আগে জয় বাংলা, জয় মহারাষ্ট্র স্লোগান দেন। ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নামতে দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও। যদিও তৃণমূলের তরফে অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলা হয়, জাতীয় সংগীত নিয়ে মমতার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। মুখ্যমন্ত্রী জাতীয় সংগীত গাননি। গানের শব্দ ধরে দেশের সংস্কৃতি এবং সংহতি বোঝানোর চেষ্টা করেছেন শুধু। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রী বক্তব্য জানতে সমন জারি করল আদালত।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...