Wednesday, June 17, 2026

Narendra Modi: জনপ্রিয়তার শীর্ষে মোদি! ইউটিউবে সাবস্ক্রাইবার কত জানেন?

Date:

Share post:

জনপ্রিয়তায় শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবারই এক কোটি অতিক্রম করেছে প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। তাঁর ধারেকাছেও নেই বিশ্বের তাবড় নেতারা। মোদির বহু পেছনে ব্রাজিলের লেবার পার্টির নেতা জেয়ার বোলসোনারো। মাত্র ৩৬ লক্ষ সাবস্ক্রাইবার তাঁর।

আরও পড়ুন:রাজ্যে ৪৯ কিমি হাইওয়ে তৈরিতে ব্যয় হবে ৪৭৬ কোটি টাকা, দাবি গডকড়ির

বরাবরই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মোদি। টুইটারে তাঁর ফলোয়ার ৭ কোটি ৫৩ লক্ষ। ফেসবুকেও নেহাত কম নয়। সেখানেও ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৬৮ লক্ষ। ইনস্টাগ্রামে ফলোয়ার সাড়ে ৬ কোটি। ইউটিউবে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাতেও এবার তাক লাগিয়ে দিলেন মোদি। মঙ্গলবার ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ছাড়িয়েছে মোদির ইউটিউবের নথিভুক্ত দর্শকের সংখ্যা।

২০০৭ সালে নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছিল। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী।তারপর বহু সময় পেরিয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদি। বিভিন্ন সময় নিজের কর্মকাণ্ডের ভিডিও আপলোড করেছেন। আর তাতেই দিনে দিনে জনপ্রিয়তা বেড়েছে। মঙ্গলবার রাজনীতিবিদ হিসাবে জনপ্রিয়তায় রেকর্ড গড়লেন মোদি।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...