Wednesday, June 17, 2026

school reopen : এবার বেসরকারি স্কুলেও শুরু হচ্ছে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস

Date:

Share post:

করোনা (corona virus) ভীতি কাটিয়ে এবং কোভিড বিধি (covid rules) মেনে এবার বেসরকারি স্কুলেও (Private School) পঠন-পাঠন শুরু হতে  (reopen) চলেছে। আপাতত প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস শুরু হবে। তবে ক্লাস হবে খোলা জায়গায়। শ্রেণিকক্ষের বদ্ধ ঘরে নয়।। মুক্ত পরিবেশে। সপ্তম শ্রেণি পর্যন্ত এখনও শ্রেণিকক্ষের ভিতরে  পঠনপাঠনের অনুমতি দেয়নি সরকার ।  তাই শ্রেণিকক্ষের বাইরেই ক্লাস নিতে চেয়ে আবেদন জানিয়েছে  আইসিএসই স্কুল সংগঠনগুলি।  ইতিমধ্যেই একাধিক বেসরকারি  স্কুল খোলা মাঠে বা ক্লাসঘরের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  শুধু রাজ্যের অনুমতির অপেক্ষা। তবে রাজ্য সরকার বেসরকারি বিদ্যালয়গুলির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কারণ রাজ্যের স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে ‘পাড়ায় শিক্ষালয়’ শুরু হচ্ছে। তাই বেসরকারি স্কুলগুলিও খোলা জায়গায় শিক্ষাদানের এমন উদ্যোগ নিতে পারে বলে জানানো হয়েছে। যদিও ঠিক কবে থেকে স্কুল খুলবে তা এখনও জানা যায়নি।

 

 

 

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...