Tuesday, June 16, 2026

IPL AUCTION: আইপিএল নিলামে দেখা যাবে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে

Date:

Share post:

বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে আসন্ন IPL নিলামে দেখা যাবে। ৫০ লাখ টাকা বেস প্রাইস থাকছে মনোজের। গত বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর থেকে জিতে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী হন। তবে ক্রিকেটকে ভুলে থাকেননি। বাংলার রঞ্জি দলে খেলার জন্য অনুশীলন করেন। মনোজ ছাড়াও বাংলা থেকে আগামী IPL নিলামে থাকবেন মহম্মদ সামি। তাঁর বেস প্রাইস সবচেয়ে বেশি (২ কোটি)। এছাড়া রয়েছেন ঋদ্ধিমান সাহা (১ কোটি)। আর তারপরেই রয়েছেন মনোজ তিওয়ারি। ২০১৮ সালে শেষবার IPL খেলেছেন মনোজ। ওই বছর তাঁকে ১ কোটিতে নিয়েছিল প্রীতি জিন্টার দল। তবে দলে নিয়মিত সুযোগ পাননি।

আরও পড়ুন- Anubrata Mondal: সিবিআই নোটিশকে চ্যালেঞ্জ!আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল
শেষবার ২০২০ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে খেলেন। বাংলা হেরে যায়। রঞ্জিতে ফের নামবেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। শোনা যাচ্ছে, বাংলার আবেগ কাজে লাগাতে সঞ্জীব গোয়েঙ্কা এবং তার লখনউ সুপার জায়ান্ট দলে নেওয়া হবে মনোজকে। মনোজ, ঋদ্ধিমান, সামি ছাড়াও গত দুই IPL টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো খেলা বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের বেস প্রাইস ৩০ লাখ টাকা। এছাড়া শ্রীবৎস গোস্বামী ও কাইফ আহমেদের বেস প্রাইজ ২০ লাখ টাকা ধার্য্য করা হয়েছে।
এছাড়া জুনিয়রদের মধ্যে অলরাউন্ডার প্রয়াস রায় বর্মণ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ, ঈশান পোড়েল ও মুকেশ সিংরাও থাকছেন।নতুন নাম হিসেবে থাকছেন সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ ও ঋত্ত্বিক রায়চৌধুরি। আর জুনিয়রদের মধ্যে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের নাম রয়েছে এই তালিকায়। অর্জুনকে গত বছরের নিলামে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে IPL অভিষেক হয়নি। অর্জুনের বেস প্রাইস ২০ লাখ এবার খেলার আশা তাঁর।

নিলামে অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...