Tuesday, June 16, 2026

WB Municipal Election: আজ পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক

Date:

Share post:

আসন্ন চার পুরসভার ভোট নিয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।আজ, বুধবার বিকেল ৪ টেয় কমিশনের দফতরে হবে বৈঠক। মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয়েছে, ওই বৈঠকে সব রাজনৈতিক দলের দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। এবার রাজ্যের ১০৮ টি পুরসভার জন্য নির্বাচনী বিজ্ঞপ্তি  জারি হবে বৃহস্পতিবার।

আরও পড়ুন:AITC: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন,বিজেপি ছাড়া আমন্ত্রিত সকল রাজনৈতিক দল

মাস দুয়েক আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খুব শীঘ্রই তিনি পুরসভার নির্বাচন সেরে ফেলতে চান।  ১২ ফেব্রুয়ারি চার পুরনিগমের নির্বাচন রয়েছে। এর পরপরই ১০৮ টি পুরসভার নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ শিশির মঞ্চে এই সংক্রান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে কোভিড গ্রাফ নিম্নমুখী। তাই এই আবহে নির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য সরকার।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...