Tuesday, June 16, 2026

Cricket: আমেদাবাদে পৌঁছলেন পোলার্ডরা

Date:

Share post:

ভারতে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ দল। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-২-এ টি২০ সিরিজে হারিয়ে তারা ভারতে পা রেখেছে। এর আগে সোমবার ভারতীয় ক্রিকেটাররা আমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের এখন কোয়ারেন্টিন চলছে।
আতিমারির জন্য পুরো একদিনের সিরিজ আমেদাবাদে হবে। এরপর টি২০ সিরিজ হবে কলকাতায়। ৬ ফেব্রুয়ারি প্রথম একদিনের ম্যাচ। যার আলাদা গুরুত্ব রয়েছে। সেই ম্যাচ হবে ভারতের ১০০০তম একদিনের ম্যাচ। তবে সেই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ নেই দর্শকদের। খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ক্লোজ ডোর ম্যাচ করতে হচ্ছে। ৬ ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। প্রথম আন্তর্জাতিক ম্যাচের দিনই ভারত ১০০০তম একদিনের ম্যাচ খেলবে। ভারতীয় দলই প্রথম যারা এই কৃতিত্ব অর্জন করবে”।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে তাদের দলের বার্বাডোজ থেকে লম্বা যাত্রা শেষে ভারতে পৌঁছনোর কথা বলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এই সফরের দলে কেমার রোচ, এনকরুমা বোনার ও ব্রেন্ডন কিংকে দলে ফিরিয়েছে। তবে ফিটনেস সমস্যায় বাদ পড়েছেন শিমরণ হেটমেয়ার।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...