Tuesday, June 16, 2026

Weather Forecast: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! শুক্রবার থেকেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

আরও কমল শীতের কামড়। বুধবার সকাল থেকেই আকাশের মুখভার। সকালের দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গিয়েছে।যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রার্দুভাব কেটে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার পর্যন্ত পারদ পতন হলেও বুধবার ফের স্বাভাবিক হয়েছে তাপমাত্রা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। আগামীকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর।

আরও পড়ুন:একঝাঁক বিধায়ক দল ছাড়ার পথে, ত্রিপুরায় একক সংখ্যা গরিষ্ঠতা হারাতে পারে বিজেপি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকেই বদলাবে আবহাওয়া। একধাক্কায় তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার থেকেই শুরু হবে বৃষ্টি। মাটি হতে পারে সরস্বতী পুজোও। শনিবার সকাল থেকেই বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ফের পিছু হটবে শীত। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে।

এ বারের শীতের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক বার জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই শীতে জল ঢেলেছে এই পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ । আবহবিদদের মতে, এ বারও তেমনই পরিস্থিতি হতে চলেছে। এর ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে।চলবে বৃষ্টি। তবে এবারে ঝঞ্ঝার প্রভাব কাটলে ফের জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে দ্বিমত রয়েছে। কারও মতে মাঘের শেষে বঙ্গ থেকে বিদায় নেবে শীত। কেউ মনে করছেন, এবার শীত বারে বারে বাধাপ্রাপ্ত হওয়ায় ফের শীতের ইনিংস শুরুর সম্ভাবনা রয়েছে।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...