Monday, April 13, 2026

বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ ‘‘জলস্বপ্ন’’ প্রকল্পে ভারত সেরা বাংলা

Date:

Share post:

বাংলার মুকুটে সাফল্যের পালক। বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের (Drinking Water Service) ‘‘জলস্বপ্ন’’ (Jolswopno) প্রকল্পে একটানা ৬ মাস ভারত সেরার তকমা বাংলার গায়ে। কেন্দ্রের তথ্য ও পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের আগস্ট মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাড়ি বাড়ি জল সংযোগের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সংশ্লিষ্ট দফতরের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই ৬ মাসে রাজ্যে মোট ১৪ লক্ষ ২৩ হাজার ৬১২টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ১২ লক্ষ ৬৩ হাজার ২৫৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। তৃতীয় স্থানে থাকা অসম ৯ লক্ষ ৫৭ হাজার ২২৬টি বাড়িতে পানীয় জল সরবরাহ করতে পেরেছে।

আরও পড়ুন: School Reopen:ফের খুলল স্কুল,শুরু পাড়ায় শিক্ষালয়

সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে বাংলায় ২ লক্ষ ৪৪ হাজার ৫৪৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া গিয়েছে। কর্ণাটক সংযোগ দিতে পেরেছে ১ লক্ষ ৩৫ হাজার ৩০২টি বাড়িতে। ১ লক্ষ ২৯ হাজার ৪৫২টি বাড়িতে পানীয় জল সরবরাহ করে জানুয়ারি মাসে গোটা দেশে তৃতীয় স্থানে ছিল অসম।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...