Thursday, April 2, 2026

West Bengal: পুরভোট গণনার দিন জানা যাবে পরে, প্রচারে কিছুটা করোনা বিধি শিথিল কমিশনের

Date:

Share post:

বুধবার সর্বদল বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ২০ জেলার ১০৮টি পুরসভার ভোটের (Municipal Election) জন্য আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি (notice) জারি করল রাজ্য নির্বাচন (Election Commission) কমিশন। এরপর শিশির মঞ্চে সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার (Election Commissioner) সৌরভ দাস (Sourav Das)। ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। কলকাতা হাইকোর্টে(Calcutta High court) পেশ করা প্রস্তাব অনুযায়ী ২৭ ফেব্রুয়ারিই হবে ভোটগ্রহণ। তবে গণনার দিনক্ষণ এই বিজ্ঞপ্তি বা সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করা হয়নি। সৌরভ দাস জানান, ডিএম-এসপি সহ জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর ফলাফলের দিন জানানো হবে। কর্পোরেশন ভোটের (Corporation Election) মতোই রাজ্য পুলিশ দিয়ে ভোট পরিচালনার ইঙ্গিত দিয়েছে কমিশন। একমাত্র দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট নেওয়া হবে না। আদালতে একটি মামলা বিচারাধীন বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোট স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ ‘‘জলস্বপ্ন’’ প্রকল্পে ভারত সেরা বাংলা

এদিকে, রাজ্যে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই রাজনৈতিক দলগুলির প্রচারের বিধি-নিষেধেও মিলেছে ছাড়। জনসভা বা সমাবেশে ২৫০ থেকে বাড়িয়ে ৫০০ জন করা হয়েছে। আরও কিছু নিয়ম শিথিল করা হতে পারে বলো ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের সৌরভ দাস।

আরও পড়ুনঃ Metro Rail: মেট্রো লাইনে ফাটল, বন্ধ দমদম-গিরিশ পার্ক মেট্রো পরিষেবা

গতকাল, বুধবার বিকেলে পুরভোটের প্রস্তুতি নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে নির্বাচনী প্রচারের সময় এক ঘণ্টা বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। সেদিকটিও বিবেচনা করে দেখা হচ্ছে কমিশনের তরফে।

অন্যদিকে, বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই ২০ জেলার পুরসভা এলাকাগুলিতে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। শুরু হয়ে গেল মনোনয়ন প্রক্রিয়া। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন পেশের পর্ব। মনোনয়ন পত্র স্ক্রুটিনির দিন ধার্য হয়েছে ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি।

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...