Monday, April 6, 2026

ধূপগুড়িতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, জখম বেশ কয়েকজন

Date:

Share post:

শুক্রবার সকালে ধূপগুড়িতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে।  জখম হয়েছেন বেশ কয়েকজন। তবে কেউই সঙ্কটজনক নয় বলে পুলিশসূত্রে জানানো হয়েছে। শুক্রবার সকালে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ধূপগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক উল্টো দিক থেকে আরেকটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ধূপগুড়ির দিকে আসছিল। ধূপগুড়ি রেল স্টেশনের কাছে আসতেই  নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে শিলিগুড়ির দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ধাক্কা মারে মুরগি বোঝাই গাড়িতে।  মুহূর্তেই গাড়িটি উল্টে যায়। ভিতরেই আটকে যান চালক ও তাঁর সঙ্গী। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে প্রাথমিক উদ্ধারকার্যে হাত লাগান।  দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ এমনভাবে ভেঙে গিয়েছিল যে তাদেরকে বের করে আনা খুব একটা সহজসাধ্য ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে চেষ্টা।  গ্যাস কাটার দিয়ে দরজা ও গাড়ির সামনের অংশ কেটে তাঁদেরকে বার করে আনা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ধূপগুড়ি হাসপাতালে পাঠানো হয়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...