Tuesday, June 9, 2026

Sourav Ganguly: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে থাকবে না দর্শক, জানালেন বিসিসিআই সভাপতি

Date:

Share post:

ইতিমধ্যেই খেলার মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ( Mamata Banerjee)। আর ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার নন্দনকানন ইডেন গার্ডেন্সে ( Eden Gardence) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের টি-২০ সিরিজ। এরপরই খুশিতে মেতে ওঠে ক্রীড়াপ্রেমী মানুষ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই ভালো খবরে জল ঢেলে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও বাইরের দর্শককে এই টি-২০ সিরিজে ইডেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র ক্রিকেট সিএবি আধিকারিক ও কর্মকর্তাদের অনুমতি দেওয়া হবে, বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি এটি সরাসরি জানিয়ে দিতে চাই, আমরা আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে কোনও দর্শককে ইডেন গার্ডেন্সে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সাধারণ মানুষের জন্য কোনও টিকিট ছাড়া হবে না। শুধু সিএবির বিভিন্ন বিভাগের আধিকারিকদের অনুমতি দেওয়া হবে।”

কেন এমন সিদ্ধান্ত? এই নিয়ে সৌরভ বলেন,”বর্তমান সময়ে, আমরা দর্শকদের অনুমতি দিয়ে খেলোয়াড়দের স্বাস্থ্যের সুরক্ষা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। লাইফ অ্যাসোসিয়েট সদস্যদের জন্যও কোনও টিকিট ছাড়া হবে না। অবশ্যই, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাড়পত্র পেয়েছি, তবে বিসিসিআই খেলোয়াড়দের স্বাস্থ্যের সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না।”

এর আগে ৬ তারিখ থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজও বন্ধ দরজার মধ্যে করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:Virat Kohli: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের আগে যশ ধুল,কৌশল তাম্বেদের পেপটক বিরাট কোহলির

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...