Tuesday, June 9, 2026

ফের বড়সড় ভাঙন সিপিএমে, ১০ বছরের প্রাক্তন পুরপ্রধান যোগ দিলেন তৃণমূলে

Date:

Share post:

পুরভোটের মুখে ফের বড়সড় ভাঙন সিপিএমে। দলের ১০ বছরের প্রাক্তন পুরপ্রধান তথা এরিয়া কমিটির সম্পাদক কুশল বন্দ্যোপাধ্যায় (Kushal Banerjee) ছাড়লেন সিপিএম (CPM)। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। বৃহস্পতিবারই বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী-এই তিন পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করে বাঁকুড়া জেলা বামফ্রন্ট। প্রার্থী তালিকা ঘোষণার পরই দেখা যায় সেই তালিকায় নাম নেই সোনামুখীর প্রাক্তন পুর প্রধান কুশল বন্দ্যোপাধ্যায়ের। কুশল বন্দ্যোপাধ্যায় সোনামুখী পুরসভায় ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিপিএমের (CPM) পুরপ্রধান ছিলেন। এরপর রাতেই তিনি তৃণমূলে (TMC) যোগদান করেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি আলোক মুখোপাধ্যায়।

কিছু পাওয়ার আশায় দলবদল নয় বলেই দাবি কুশল বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, রাজ্যে উন্নয়নের শরিক হতেই তাঁর এই দলবদলের সিদ্ধান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই ওই সিপিএম নেতা দল বদল করেছেন দাবি তৃণমূলের। কুশল বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বিজেপিকে (BJP) যদি ভারতমুক্ত করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। যেটা সিপিএমের দীপঙ্কর মুখোপাধ্যায় বলেছিলেন, বিজেপিকে মুক্ত করতে গেলে সমস্ত বিরোধী দলকে এক কাট্টা হতে হবে। এটা প্রথমত রাজনৈতিক লাইন। দ্বিতীয়ত, উন্নয়নটা যেভাবে এই দশ বছরে তরন্বীত হয়েছে, তাকে আরও এগিয়ে নিতে যেতে হবে। আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি, সাধারণ সৈনিক হিসাবে। সিপিএমের প্রতি আর কোনও মোহ নেই। সব মোহ ত্যাগ করে চলে এসেছি।”

আরও পড়ুন-নিজের বক্তব্য মানুষের দুয়ারে পৌঁছে দিতে ইউটিউব চ্যানেল খুললেন রাজ্যপাল ধনকড়

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় (Alok Mukherjee) বলেন, “এটা তো জলের মতো স্বচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় নেত্রী। তাঁর নেতৃত্বে যে উন্নয়নের ধারা এ টু জেড-সেটাই আমাদের মুগ্ধ করেছে। আমি কোনও ধান্দাবাজি করতে যাচ্ছি না। মানুষের চাকর হিসাবে কাজ করছি।”

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...