Monday, April 6, 2026

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’, ফের পড়ল পোস্টার

Date:

Share post:

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’ লেখা পোস্টার পড়ল এবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর (Kharagpur) পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেওয়ালে দেওয়ালে। নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই।’ পোস্টারের মাঝ বরাবর দুটি পায়রার ছবি দিয়ে লেখা রয়েছে ‘এলাকার অধিবাসীবৃন্দ।’ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

পোস্টার প্রসঙ্গে খড়গপুর (Kharagpur) শহর বিজেপির মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ বলেন, ‘ওয়ার্ডের সাধারণ মানুষই ওই পোস্টার লাগিয়েছেন। তাঁরা বাইরের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চান না। সাধারণ মানুষের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করি বিজেপির পক্ষ থেকে। তাছাড়া, আমার নিজেও ব্যক্তিগতদিক থেকে মত, ওয়ার্ডের মানুষই প্রার্থী হলে ভালো হয়।’ তিনি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করে বলেন, ‘এই কাজ তৃণমূলের একাংশ করছেন ওই স্টিকারের নীল-সাদা রং দিয়ে। তৃণমূলই যে এবার তৃণমূলকে ইশারা করছে, তা পরিস্কার বোঝা যাচ্ছে।’

আরও পড়ুন-পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অসিত বসাক (Asit Basak) বলেন, ‘পোস্টার পড়েছে বলে আমি শুনেছি। আর এই কাজ মোটেই তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে করেনি। এটা বিজেপির কাজ। এই পোস্টার ওরাই করেছে। কারণ, ওরা তো এখন দেউলিয়া হয়ে গিয়েছে। আগে ওরা জবাব দিক যে, এখানে যিনি বিধায়ক হয়ে জিতেছেন, তিনি কি আদৌ খড়গপুরের ? তিনি যদি খড়গপুরের বাসিন্দা না হয়েও এখানে বিধায়ক হয়ে থাকতে পারেন, তাহলে ওদের এই যুক্তি একেবারেই খাটে না। রাজনীতিতে এগুলো পুরোপুরি দেউলিয়া কথাবার্তা। বিজেপি (BJP) এখন দেউলিয়া রাজনীতি করার চেষ্টা করছে।’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...