Tuesday, February 24, 2026

ফি বাড়িয়ে বিতর্কে উঠে আসা JNU-র সেই উপাচার্য এবার UGC অধ্যক্ষ পদে

Date:

Share post:

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU University) চির বিতর্কিত উপাচার্য এম জগদীশ কুমারকে(M Jagdish Kumar এবার বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ বা ইউজিসির অধ্যক্ষ পদে নিযুক্ত করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক(central education ministry)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের(central government) তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, এম জগদীশ কুমারকে ইউজিসির নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে ইউজিসির অধ্যক্ষ পদে ছিলেন অধ্যাপক ভিপি সিং। গত ডিসেম্বর মাসে তিনি ইস্তফা দেওয়ার পর এই পদটি খালি ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে অধ্যাপক জগদীশ কুমারকে। উল্লেখ্য, তেলেঙ্গানা জেলার বাসিন্দা জগদীশ কুমার আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এমএস ও পিএইচডি করে। ২০১৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলেন।

আরও পড়ুন:পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

তবে উপাচার্য হিসেবে নিজের কার্যকালে তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি হঠাৎ বাড়িয়ে দেন উপাচার্য। পড়ুয়াদের অভিযোগ ফি বাড়ানো নিয়ে পড়ুয়াদের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি তিনি। এমনকি এই ঘটনায় পড়ুয়াদের তরফে অভিযোগ জানানো হলেও ফি বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। উপাচার্যের এহেন পদক্ষেপে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আন্দোলন হয়।

spot_img

Related articles

মিলে গেল পূর্বাভাস, বৃষ্টিভেজা মঙ্গলের সকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ভোর...

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...