Saturday, April 4, 2026

Saraswati Puja: বাংলায় বাগদেবীর বন্দনা! সামিল সেলেবরাও

Date:

Share post:

আজ বাগদেবীর আরাধনায় (Saraswati Puja)বঙ্গবাসী। বসন্ত পঞ্চমীর শুভক্ষণে শুদ্ধ মনে ‘বিদ্যাং দেহি ‘ এর প্রার্থনা মা সরস্বতীর কাছে । বাড়ি থেকে বারোয়ারি, স্কুল( school) থেকে ইউনিভার্সিটি( University) সর্বত্র চলছে বাগদেবীর বন্দনা। সাধারণ পড়ুয়া থেকে সেলেব সবার মুখেই সরস্বতীর মন্ত্র উচ্চারণ।

প্রত্যেক বছরের মতো এই বছরেও নিজের বাড়িতেই বাগদেবীর আরাধনায় ব্রতী মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা অভিনেত্রী ও বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পান্ডে ( Shreya Pandey)। আজ হলুদ শাড়িতে একেবারে অপরূপা হয়ে উঠেছিলেন শ্রেয়া। কচি সদস্যের নিয়ে মাতলেন বাণী বন্দনায়।

সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র সৌম্যজিত আজ খোশমেজাজে পুজোর আমেজে। সৌম্যজিতের বাড়িতেই পুজোর আয়োজন আজ। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক আড্ডাও।

হলুদ পাঞ্জাবী পরে আরবানাতেই বসন্ত পঞ্চমী উদযাপন করলেন ‘ মহানন্দা’র পরিচালক। হলুদ পাঞ্জাবি পরে সস্ত্রীক বিদ্যার দেবী কে অঞ্জলি দিলেন খ্যাতনামা পরিচালক অরিন্দম শীল (Arindam sil)।

বাণী বন্দনায় ব্যস্ত বিখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান(Ustad Rashid Khan)। পুজোর সব জোগাড় একাই সামলাচ্ছেন, পাশে পেয়েছেন সুযোগ্য শিষ্যদের। ছাত্র ছাত্রীদের নিয়ে দু এক কলি গেয়েও উঠলেন কাজের মাঝে।

সবমিলিয়ে কখনও মেঘ আবার কখনও রোদেলা আকাশ কে সঙ্গী করে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তে পুজোর আনন্দে মাতোয়ারা সেলেবরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...