Saturday, April 4, 2026

Lata Mangeshkar: পন্ডিত নেহেরু কেঁদে ফেলেছিলেন লতার গান শুনে

Date:

Share post:

তাঁর গান শুনে কেঁদে ফেলেছিলেন জওহরলাল নেহরু। শ্রীপঞ্চমী তিথিতে দেশবাসীকে কাঁদিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর। ভারতের নাইটঅ্যাঙ্গেল। সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশনেই তাঁর শেষ নিঃশ্বাস। প্রধানমন্ত্রী থেকে আমজনতা সকলে ভারাক্রান্ত। আগামী দুদিন রাষ্ট্রীয় শোক।

আরও পড়ুন:Lata Mangeshker : “যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন “

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম ইন্দোরে। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন মঞ্চ অভিনেতা এবং গায়ক। ৪ বোন এবং ১ ভাই। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর।মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীত জগতে পা রাখেন লতা।এরপর সঙ্গীত জীবনের এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন। ৩৬টি আঞ্চলিক ও বিদেশী ভাষায় গান গাওয়ার রেকর্ড তাঁর। ১৯৬৩ সালে ২৬ শে জানুয়ারি লতা মঙ্গেশকরের গলায় ‘অ্যায় মেরি ওয়াতন কী লোগো’ গানটি শুনে কেঁদে ফেলেছিলেন পন্ডিত নেহেরু।

পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। ভারতীয় রত্ন (২০০১), পদ্মবিভূষণ(১৯৯৯), এনটিআর জাতীয় পুরস্কার(১৯৯৯),মহারাষ্ট্রভূষণ(১৯৯৭), দাদাসাহেব ফালকে(১৯৮৯),ফান্সের পুরস্কার লিজিওঁন ওফ অনার(২০০৭), তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র পুরস্কার, ছ’বার শ্রেষ্ঠ মহিলা শিল্পীর স্বীকৃতি। ১৯৭৪ সালে প্রথম ভারতীয় হিসাবে লন্ডনের রয়্যাল হ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

কোভিডে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্ল্যন্ডি হাসপাতালে ভর্তি হন। বারবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং অবনতি হয়েছে। শেষ মূহুর্তে তাঁকে ICU থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল তরফে জানানো হয়,তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওর হয় এবং সকাল ৮টা ১২ মিনিটে ৯২ বছর বয়েসে ভারতের নাইটঅ্যাঙ্গেল প্রয়াত হন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...