Wednesday, June 24, 2026

‘আমি তো শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চাইতাম’, লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বললেন উস্তাদ রশিদ খান

Date:

Share post:

প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর (Lata Mangeshkar)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয় কিংবদন্তি গায়িকার। ফের লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রবিবার পাড়ি দিলেন অমৃতলোকে। তাঁর (Lata Mangeshkar) প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)।

আরও পড়ুন:  “বসন্তের কোকিল আমাদের ছেড়ে চলে গেলেন”

স্মৃতিচারণায় রশিদ খান (Ustad Rashid Khan) বলেন, “ওঁর (লতা মঙ্গেশকর) বাবার নামে গোয়া অ্যাকাডেমিতে অনুষ্ঠান হচ্ছিল। আমিও সেখানে পারফর্ম করছিলাম। যখন গাইছিলাম, লতাজি সামনের সারিতে বসে শুনছিলেন। আমার গান শেষ হতেই সামনে এসে উনি (Lata Mangeshkar) বললেন, ‘আল্লা তালাহ নে ক্যায়া গলা দিয়ে হ্যায়..’ আমি তখন উল্টে বললাম, দিদি আপনি এটা বলছেন! আমি তো আপনারই বড় ভক্ত। তখনই উনি বলছিলেন, আমি তো শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চাইতাম, কিন্তু কোথায় ফিল্মে চলে এলাম।”

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...