Tuesday, March 24, 2026

মুজাফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয় ,বিজেপির চাপ বাড়িয়ে হুঁশিয়ারি টিকায়েতের

Date:

Share post:

আগেই ঘোষণা করা হয়েছিল কর্মসূচি। রবিবার পশ্চিম উত্তরপ্রদেশের মিরাটে সাংবাদিকদের মুখোমুখি হয সাধারণ মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন সংযুক্ত কিষান মোর্চার নেতারা । মিরাটে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার কোর কমিটির তিন নেতা হান্নান মোল্লা, রাকেশ টিকাইত ও যোগেন্দ্র যাদব।

যোগেন্দ্র যাদব টুইট করে বলেছেন, “আজ আমি বিপ্লবের ভূমি মিরাটে সংযুক্ত কিষান মোর্চার আবেদন নিয়ে হান্নান মোল্লা এবং রাকেশ টিকাইতের সাথে মিডিয়ার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছি। একটিই বার্তা, ‘কৃষক বিরোধী বিজেপিকে শাস্তি দিন’।কৃষক নেতা রাকেশ টিকাইতও টুইট করে লিখেছেন, “পশ্চিম উত্তরপ্রদেশ উন্নয়নের কথা বলতে চায়। হিন্দু, মুসলিম উত্থাপন করে যারা ধর্মের কথা বলে তারা ভোট পাবেনা। মুজাফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয়।দেশেরই প্রধানমন্ত্রী আন্দোলনে শহীদ কৃষকদের নাম পর্যন্ত নেননি। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আন্দোলনে প্রাণ হারানো কৃষকদের শহীদ বলা থেকে বিরত রয়েছেন, কৃষকদের উচিত তাদের প্রার্থীদের প্রশ্ন করা।”

উল্লেখ্য, কিষাণ মোর্চা গত ৪ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সভা-সমাবেশের পরিবর্তে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে শাস্তি দেওয়ার আহ্বান জানানো হবে।কারণ, বিজেপি কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে।কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে একটি কমিটি গঠন এবং কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ কিষান মোর্চার অনেক দাবি এখনও মানা হয়নি।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে । প্রথম দফায় উত্তর প্রদেশের ৫৮টি আসনে ভোট হবে।এই ৫৮টি আসন পশ্চিম উত্তর প্রদেশে এবং জাট ও মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে পরিচিত।

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...