Friday, April 3, 2026

Surajit Sengupta: শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের

Date:

Share post:

ফের শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। নতুন করে এসেছে জ্বর। শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়েছে। বুকের এক্সরেতেও সংক্রমণ বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

সোমবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, “সকাল থেকেই সুরজিৎ সেনগুপ্তের অবস্থার অবনতি হয়েছে। শরীরে রক্তচাপের মাত্রাও অনেকটাই কমে গিয়েছে। মূত্র নিঃসরণও স্বাভাবিক নিয়মে হচ্ছে না। ভেন্টিলেশনে রয়েছে দীর্ঘদিন ধরেই। ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনিয়মিত হৃৎস্পন্দন এখনও ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নতুন করে এসেছে জ্বর প্রাক্তন ফুটবলারের। বুকের এক্স রে-তে সংক্রমণ ধরা পড়েছে।”

আরও পড়ুন:Sourav ganguly: সৌরভ চেয়েছিলেন রঞ্জি খেলুক হার্দিক, বরোদা দলে নাম নেই ভারতের অলরাউন্ডারের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...