Sunday, April 5, 2026

Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত ৪

Date:

Share post:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতি-সহ চার জনের। রবিবার গভীর রাতে মালদহের নালগোলা রাজ্য সড়কের উপর মুচিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:ভোটের আগে ফের ভাটপাড়ায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মালদহ মেডিকাল কলেজ হাসপাতালেই তিনি মারা যান। গাড়িটির অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সেটি। ফলে মৃতদেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।

মালদা পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম  দেবাশিস মণ্ডল,সুব্রত শেঠ , অণীক দাস ও তার স্ত্রী নেহা দাস। তারা প্রত্যেকেই মালদার বাসিন্দা। তবে গতকাল তাঁরা কোথায় যাচ্ছিলেন, তা এহনও জানা যায়নি।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...