Saturday, April 4, 2026

লখনউয়ের চিকন ও চিকেন কাবাব: উত্তর প্রদেশ সফরে মমতা জানালেন তাঁর পছন্দ

Date:

Share post:

হাওয়াই চটি আর হালকা রঙের পাড় সহ সাদা শাড়ি। এই রুপে মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে আসা সাধারণ মানুষের মনে ধারণা, খাবার এবং পরিধান কোনোটাতেই বোধহয় তাঁর আকর্ষণ তেমন নেই। অবশ্যই তাঁর একদুটি পছন্দের খাবার বঙ্গবাসী জানেন, যেমন মুড়ি তেলেভাজা মমতার ভারি প্রিয়। তাঁতে বোনা কাপড়ে তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য। এহেন মমতা মঙ্গলবার উত্তরপ্রদেশ(Uttar Pradesh) সফরে গিয়ে জানিয়ে দিলেন তার আরো কিছু পছন্দের কথা। জানালেন, লখনউয়ের চিকন(Lucknow chikan) এবং চিকেন কাবাবের প্রতি তাঁর দুর্বলতা।

লখনউ মানেই নবাবিয়ানা। এখানে নানা স্বাদের খাবার দাবার বিশেষ করে কাবাব মন ভরিয়েছে সকলের। বাঙালিদেরও এর প্রতি দুর্বলতা কম নেই। এদিন প্রচারে গিয়ে সে কথাই মুখ ফুটে বললেন মমতা। তিনি বলেন, “অখিলেশরা জেতার পর লখনউয়ে আবার আসব। এখানকার বিখ্যাত চিকেন কাবাব আমার খুব পছন্দের। আর মথুরার পেঁড়াও খুব ভালবাসি।” মমতা আরো বলেন, “আপনাদের এখানে তো বিশেষত্বের শেষ নেই। লখনউ চিকন আর চিকেন কাবাব – দুটোই আমি ভালবাসি।” তবে বরাবর রঙিন পাড় সাদা শাড়িতে অভ্যস্ত মমতার মুখে লখনউ চিকনের কথা শুনে রীতিমত অবাক হয়েছেন অনেকেই।

আরও পড়ুন:সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে টেলিমেডিসিন প্রকল্প চালু করছে রাজ্য সরকার

উল্লেখ্য, লখনউ চিকনের সূচিশিল্প দুনিয়াখ্যাত। লখনউয়ের অন্দর থেকে তা কবেই ছড়িয়ে পড়েছে দেশে, বিদেশে। নামে-দামে এই সূচিশিল্পের কদর অনেক। তবে সেটা যে তৃণমূল নেত্রীর এত পছন্দের তা কে জানত?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...