Saturday, April 4, 2026

Pravin Kumar Sobti:প্রয়াত মহাভারতের ‘ভীম’ খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সবতি

Date:

Share post:

প্রয়াত অভিনেতা প্রবীণ কুমার সবতি। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। বয়স হয়েছিল ৭৫ বছর। বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয় করার সুবাদে তাঁর খ্যাতি ছিল। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন প্রয়াত অভিনেতার মেয়ে।

আরও পড়ুন:আজ অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে ঝড় তুলবেন মমতা, হাড়ে কাঁপুনি বিজেপির

মহাভারতের ভীমের চরিত্রে অভিনয়ের পর থেকে তাঁর দেশজোড়া খ্যাতি এনে দিয়েছিল। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেছিলেন তিনি। অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেন তিনি।২০১৩-তে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী হয়েছিলেন তিনি।

যদিও অভিনয় জগতে পা রাখার আগে একজন সফল ক্রীড়াবিদ ছিলেন প্রবীণ। হ্যামার এবং ডিসকাস ছোঁড়ার খেলায় খ্যাতি ছিল তাঁর। ভারতের হয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন। চারবার এশিয়াডে পদকজয়ী প্রবীণ। ১৯৬৮ মেক্সিকো এবং ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। অর্জুন পুরস্কারে ভূষিত হন প্রবীণ।সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...