Saturday, April 4, 2026

Sandhya Mukhopadhaya:কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

Date:

Share post:

এখনও সঙ্কটজনক সন্ধ্যা মুখোপাধ্যায়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।হাসপাতাল সূত্রে খবর, ওমিক্রনের প্রকোপ কাটিয়ে উঠেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অক্সিজেন সাপোর্ট ছাড়াই অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে সঙ্গীতশিল্পীর। রাইলস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন তিনি। স্বাস্থ্যের সামান্য উন্নতিও হয়েছে তাঁর। তবে সঙ্কট এখনও কাটেনি।

আরও পড়ুন:Weather Forecast:কমছে শীতের কামড়, বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

রবিবার চলে গেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বাংলা সঙ্গীতের স্বর্ণযুগের তিনি অন্যতম রূপকার সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি নিজেই এক চলমান ইতিহাস। বাঙালির নস্টালজিয়ায় অনন্তের জন্য তাঁর অধিষ্ঠান। তিনি গীতশ্রী, বাংলা সঙ্গীতের প্রাণ। ২৭ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপর লেক গার্ডেন্সের বাড়ি থেকে গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। উডবার্ন ব্লকে ভর্তি করা হয় বর্ষীয়ান শিল্পীকে । তার কয়েকদিন আগে শৌচাগারে পড়ে কোমরে চোট পান সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপর থেকেই অসুস্থতা বাড়ে। ফুসফুসে সংক্রমণ বাড়ায়  শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তাঁকে RT-PCR টেস্টের পরামর্শ দেন। সূত্রের খবর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর কন্যাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ শিল্পী চিকিৎসায় মেডিকাল বোর্ডও গঠন করা হয়েছে।তারপর থেকেই চিকিৎসা চলছে প্রবীণ শিল্পীর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...