Friday, April 3, 2026

স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তরুণীর

Date:

Share post:

ত্রিকোণ প্রেমের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। স্ত্রীর দিকে তাক করে ছোড়া গুলি লাগলো কলেজ ছাত্রী প্রেমিকার গায়ে। মৃত্যু হল তরুণীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) নলহাটি।

আরও পড়ুন-সাংবাদিকদের সরকারি স্বীকৃতি নিয়ে কঠোর শর্ত কেন্দ্রের,  জাতীয় নিরাপত্তা ও নৈতিকতা’র নামে স্বীকৃতি বাতিল হতে পারে

মঙ্গলবার, নলহাটির (Birbhum Nalhati) তিন নম্বর ওয়ার্ডে দুপুরে প্রতিবেশী বীরু শেখ (Biru Shekh) এবং তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। পুলিশের সূত্রে খবর, নিকিতা খাতুন (Nikita Khatun) সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বীরুর। এদিন, প্রেমিকার সঙ্গেই ছাদে গল্প করছিলেন বীরু। সেই সময় স্ত্রী তাঁদের দেখে ফেলায় অশান্তি শুরু হয়। বাড়ির ছাদে ঝগড়ার সময় আচমকা স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান বীরু। কিন্তু সেই গুলি গিয়ে লাগে নিকিতার দেহে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বীরু শেখ পলাতক। অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...