Tuesday, June 23, 2026

Shootout: বর্ধমানে ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের 

Date:

Share post:

আগাম খবর নিয়েই লুঠ বলে প্রাথমিক তদন্তে অনুমানব্য বসায়ীকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় বর্ধমানে (Bardhawan) চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের মাধবডিহির দিঘিরকোন এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হঠাৎই হামিদ আলি খান (Hamid Ali Khan) নামে ওই ব্যবসায়ীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় দুষ্কৃতীদের বাধা দেন হামিদ আলি। পাল্টা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মাধবডিহির ছোট বৈনান বাজারে হামিদ আলি খানের একটি কাপড়ের ও লটারির টিকিটের দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দু’লক্ষ টাকা নিয়ে বাইকে করে ফিরছিলেন। পুলিশের অনুমান, আগাম খবর নিয়েই ব্যবসায়ীকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...