Tuesday, June 23, 2026

SK Supiyan:শীর্ষ আদালতে আগাম জামিন শেখ সুফিয়ানের

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। আজ, বুধবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে।

আরও পড়ুন:তৃণমূল পা রাখতেই বিজেপি সমর্থিত মেঘালয় সরকারে যোগ কংগ্রেসের সব বিধায়কের

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগ ওঠে।  কলকাতা হাইকোর্টের নির্দেশে এই হিংসা মামলার তদন্তভার দেওয়া হয় CBI-কে। প্রথমে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনায় উঠে আসে শেখ সুফিয়ানের নাম। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরপর গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শেখ সুফিয়ান। তবে সেখানে জামিন না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ নহন তিনি। এরপরই আজ শীর্ষ আদালতে তাঁকে আজ জামিন দেওয়া হয়।

নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর নাম জড়িয়ে দেওয়া হয় বলে প্রথম থেকেই অভিযোগ করেন তিনি।প্রথমে জামিনের আবেদন করেন কলকাতা হাইকোর্টে। কিন্তু তা মঞ্জুর না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। বুধবার সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...