Tuesday, April 7, 2026

রবিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কেন?

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী রবিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ছ’ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সেই বিধিনিষেধ কার্যকর থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিদ্যাসাগর সেতুর র‌্যাম্প, খিদিরপুর রোড, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড-এ।

রবিবার দ্বিতীয় হুগলি সেতুগামী যানবাহন চলবে কোন পথে?

এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিকে থেকে দ্বিতীয় হুগলি সেতু-গামী যানবাহনগুলিকে ও জে এন আইল্যান্ডের দিক থেকে কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে যানবাহনগুলি St Geroges Gate Road ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিকে আসবে সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে St Geroges Gate Road, স্ট্রান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী যানবাহনগুলি ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি রেড রোড ধরে হাওড়া যাবে।

আরও পড়ুন- বিজেপির অন্দরে প্রবল বিদ্রোহের মাঝেই এবার লকেট-শান্তনুর বৈঠকে বাড়ছে জল্পনা

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...