Tuesday, March 10, 2026

মুখে মোদি স্তুতি, কুস্তিগীর গ্ৰেট খালি যোগ দিলেন বিজেপিতে

Date:

Share post:

ডব্লুডব্লুই খ্যাত প্রাক্তন কুস্তিগীর গ্রেট খালি(great Khali) এবার যোগ দিলেন বিজেপিতে(BJP)। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর(Jitendra Singh) উপস্থিতিতে দিল্লিতে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন খালি। তিনি বলেন, মোদির বলিষ্ঠ নেতৃত্ব দেশকে উন্নতির পথে নিয়ে যাবে, দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী তিনিই।

আদতে হিমাচলের বাসিন্দা গ্রেট খালির প্রকৃত নাম দিলীপ সিং রানা। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে জিতেন্দ্র সিংয়ের হাত থেকে বিজেপির সদস্যতা নেওয়ার পর খালি বলেন, বিজেপিতে সামিল হতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। টাকা পয়সা রোজগারের ইচ্ছে থাকলে আমেরিকায় থাকতে পারতাম। কিন্তু আমি দেশে ফিরেছি। কারণ, আমি এই দেশকে ভালোবাসি। আমি দেখেছি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে রয়েছেন। দেশ উপযুক্ত প্রধানমন্ত্রী পেয়েছে। আমার মনে হয়, দেশে থেকে, সাধারণ মানুষের সঙ্গে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারব। খালির বিজেপি যোগের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

আরও পড়ুন:Prasidh Krishna: দলের হয়ে সেরা পারফরম্যান্স করতে পেরে খুশি প্রসিদ্ধ

অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন দ্য গ্রেট খালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বিজেপি যোগদানের কথা জানতে পেরেছি। এটা দেখে ভালো লাগছে। তাঁর অনুরাগীদের মনে হয় যে, তিনি অসম্ভব সব কাজ অনায়াসে করে ফেলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর এক্ষেত্রে বেশ মিল রয়েছে।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...