Tuesday, June 23, 2026

গভীর রাতে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি, কিন্তু কেন?

Date:

Share post:

বহরমপুরে পুরভোটে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও এই অভিযোগকে আমল দিতে রাজি নয় কেউই।
বুধবার রাত এগারোটা নাগাদ বহরমপুরের(Berhampore) ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। গুলি এসে লাগে বাড়ির দরজায়। খবর পেয়ে আসে পুলিশ।
কংগ্রেসের তরফে অভিযোগ,  গুলি চালনার পেছনে বিরোধীদের হাত রয়েছে। সামনেই পুরভোট। এই ওয়ার্ডে কংগ্রেসের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। নির্বাচনে কংগ্রেস ভালো ফল করতে পারে এই আশঙ্কাতেই কংগ্রসকে ভয় দেখানের চেষ্টা হচ্ছে।
পাল্টা বিরোধীদের দাবি, কংগ্রেসের ঘরোয়া কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে।
টুম্পা সরকার(Tumpa Sarkar) বলেন, আমাদের আরও দুটো ওয়ার্ডে ভয় পেয়ে ভয় দেখিয়েছে ওরা। ওরা আমাদের ভয় পাচ্ছে। আমাদের বাইরের গেটে ধাক্কা দিয়ে কেউ ডাকাডাকি করছিল। তারপর দরজা খুলেই ৫ রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় হামলাকারী।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...