Monday, June 15, 2026

বজবজ, সাঁইথিয়ার পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল তৃণমূলের

Date:

Share post:

বজবজ, সাঁইথিয়ার পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল করল তৃণমূল। বিজেপি প্রার্থীরা পদ প্রত্যাহার করায়  দিনহাটা পুরসভা  চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে ৷ এদিন  চারটি আসনে বিজেপি প্রার্থীরা সরে দাঁড়াল ৷ গতকাল ৭ আসনে একক ভাবে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ৷  বৃহস্পতিবার  আরও চার আসনে এগিয়ে গেল ।  ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিনহাটা পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস৷ যদিও বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি ২, ৪ , ৫, ৭ এই চারটি ওয়ার্ডের বিজেপির প্রার্থীদের প্রস্তাবকদের হুমকি দিয়ে বাড়ি থেকে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। এই চার আসনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস কর্মীদের এই মদত দিয়েছেন। উদয়ন গুহর দাবি ১৬ আসনের মধ্যে ১২ টি আসনে একক ভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ এদিকে  পুরসভা দখলের খবরে  তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে জয়ের উচ্ছাস। আতসবাজি পুড়িয়ে  বিজয় উৎসব পালন করলেন  তৃণমূল কংগ্রেস কর্মীরা

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...