Saturday, June 6, 2026

West Bengal: সিঙ্গুরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

Date:

Share post:

সিঙ্গুরে(Singur) একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনার মূল পান্ডা অভিযুক্ত (accused) যোগেশ প্যাটেলকে বৃহস্পতিবার গ্রেফতার (Arrest) করল সিঙ্গুর থানার পুলিশ।গত ২ ডিসেম্বর সিঙ্গুরের(Singur) এক কাঠের মিলের ভিতর একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ ওঠে যোগেশ প্যাটেলের বিরুদ্ধে। জানা যায় ঘটনার দিন রাতে কাঠের মিলে ছিলেন যোগেশের ছোটভাই দীপক প্যাটেল। ভোর ছটা নাগাদ মিলের পিছনের টিনের শেড টপকে কাঠের মিলে ঢোকেন যোগেশ। মিলের মালিক মাভজি প্যাটেলকে ভারি লোহার বস্তু দিয়ে আঘাত করেন। এরপর তাঁর ছেলে দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুসুয়া প্যাটেলকেও খুন করে বলে অভিযোগ। খুনের পর যোগেশ ও তার ভাই দীপক প্যাটেল পালিয়ে যায়।

আরও পড়ুন: Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে সম্মানিত করল রাজ্য পুলিশ

তদন্তে নেমে পরবর্তীতে পুলিশ দীপক প্যাটেলকে গ্রেফতার(arrest) করলেও যোগেশ ফেরার ছিলেন। অবশেষে অভিযুক্ত যোগেশ প্যাটেলকে আজ গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...