Sunday, April 26, 2026

এবার ধর্ষণের মামলা দায়ের CBI-এর, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ সুফিয়ানের

Date:

Share post:

ভোট-পরবর্তী অশান্তি মামলায় বুধবারই সুপ্রিম কোর্টে (Supreme Court) আগাম জামিন পেয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল (Trinamool Congress) নেতা শেখ সুফিয়ান (Sheikh Sufian)। কিন্তু বৃহস্পতিবারই ফের বিপদে সুফিয়ান। তাঁর বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা দায়ের করল সিবিআই (CBI)।

ভোট পরবর্তী হিংসায় আগেই শেখ সুফিয়ানের বিরুদ্ধে বিজেপি (BJP) কর্মী খুনে মামলা দায়ের করেছিল সিবিআই (CBI)। তাতে গতকালই অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুফিয়ান। এরপর আবার ভোট পরবর্তী হিংসায় আরও একটি মামলায় শেখ সুফিয়ান সহ আরও ১৮ জন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই।

আরও পড়ুন-তেলেঙ্গানা বিল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব TRS-এর

বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুফিয়ান। অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সুফিয়ান বলেন, “সিবিআই মিথ্যা মামলা সাজিয়েছে। গত ২ ফেব্রুয়ারি সিবিআই অফিসে ধর্ষণের মামলা করা হয়েছে বলে খবর পেয়েছি। প্রায় ১০ মাস আগে, গত বছর ভোটের পরের দিনের একটি সাজানো ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা হচ্ছে।” শুভেন্দুকে নিশানা করে সুফিয়ান বলেন, “এ সবই শুভেন্দুর কারসাজি। আমাকে যেন তেন প্রকারে জেলে ভরার ফন্দি আঁটছেন উনি। তবে এ সব করে কোনও লাভ হবে না।”

সুফিয়ান (Sheikh Sufian) বলেন,যতই মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা হোক না কেন তিনি আইনের উপরে আস্থা রেখেছেন। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন।

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...