Tuesday, March 31, 2026

India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল এবং অক্ষর প‍্যাটেল

Date:

Share post:

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies ) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল ( Kl Rahul) । একই সঙ্গে ছিটকে গেলেন অল-রাউন্ডার অক্ষর প্যাটেলও।  ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-২০ ম‍্যাচের আসর। সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি রাহুল এবং অক্ষরের বদলি হিসেবে নাম দিয়েছেন রুতুরাজ গায়কওয়াড এবং দীপক হুডার।

৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে ফিল্ডিংয়ের সময় উপরের বাম দিকের হ্যামস্ট্রিংয়ে স্ট্রেন ধরেছিল। অপরদিকে  অক্ষর সম্প্রতি কোভিড থেকে সুস্থ হওয়ার পরে তার পুনর্বাসনের চূড়ান্ত পর্যায়ে আবার শুরু করেছেন। চোট কাটিয়ে ওঠার জন্য তারা এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন।

একনজরে ভারতের টি-২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চ‍্যাহাল, ওয়াশিংটন, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্ষাল প্যাটেল, রুতুরাজ গায়কওয়াড়, দীপক হুডা।

আরও পড়ুন:এবার ঋদ্ধির পাশে দাঁড়ালেন সৈয়দ কিরমানি

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...