Thursday, March 19, 2026

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট মিটল ৪ পুরনিগমে, চন্দননগরে সবুজ আবিরে দেখা গেল প্রার্থীকে

Date:

Share post:

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট(West Bengal Municipal Election 2022) মিটল ৪ পুরনিগমে। শিলিগুড়ি, আসানসোল এবং বিধাননগর থেকে কখনও ভুয়ো ভোটার, কখনও বিরোধীদের উপর হামলা, আবার কখনও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে।

বিকেল ৫ টা পর্যন্ত ৪ পুরসভায় ভোটদানের হার

বিধাননগর   ৭১.৩২ শতাংশ
আসানসোল  ৭১.৯৮ শতাংশ
চন্দননগর   ৭১.০৬ শতাংশ
শিলিগুড়ি  ৭৩.০৫ শতাংশ

অন্যদিকে, চন্দননগরে ভোট (West Bengal Municipal Election 2022) শেষ হতেই সবুজ আবির আর মিষ্টি মুখে মাতল তৃণমূল কংগ্রেস। চন্দননগরের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মুন্না আগরওয়াল (Munna Agarwal) ভোট শেষ হতেই দলীয় কর্মীদের নিয়ে সবুজ আবির মাখলেন। মিষ্টি মুখ করালেন কর্মী-সমর্থকদের।

আরও পড়ুন: জেতার পর সার্টিফিকেট ছোঁয়াবেন মমতার পায়ে: সব্যসাচী, জয়প্রকাশের সঙ্গে করলেন কোলাকুলি

তবে আসানসোলে (Asansol) শেষবেলাতেও অব্যহত নির্বাচন ঘিরে উত্তেজনা। ৪৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিএভি স্কুলে অশান্তি সৃষ্টি হয়। দু’জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন আসানসোলে জামুড়িয়ায় চলে গুলি। শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এছাড়া ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মাথাও ফাটে।

এদিন সকাল থেকে পুলিশ পাহারায় প্রায় নির্বিঘ্নেই ভোটগ্রহণ শুরু হয়ে শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে উৎসাহী ভোটারদের নজরে পড়ে। তারই মধ্যে বুথের সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে কয়েকটি ওয়ার্ডে গোলমাল হয়েছে। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে কিছু  গোলমালের খবর আসে।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...