Friday, June 12, 2026

Taslima Nasreen: “প্রকাশ্যে রেস্তোরাঁয় চুমু খেয়েছিলাম প্রেমিককে”, বললেন তসলিমা নাসরিন

Date:

Share post:

প্রেমের সপ্তাহে (Valentine’s week)  সোশ্যাল মিডিয়ায় (social media) শুধুই ভালোবাসার (love) ছবি। বয়স যাই হোক ৭ থেকে ১৪, ফেব্রুয়ারির এই সপ্তাহে স্মৃতির পাতা উল্টে দেখছেন সাধারণ মানুষ থেকে সেলেবজন। তেমনই এক ব্যক্তিত্ব হলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। বিতর্ক তাঁর পিছু ছাড়েনি কোনওদিন। প্রেমজীবনেও (love) নিজের মতো করেই উপভোগ করেছেন নানা মুহূর্ত। কখনও খুচরো প্রেম (love), কখনও আবার অবাধ যৌনতা।

আরও পড়ুনঃ TMC Meeting: তৃণমূলের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা মমতার, পদাধিকারীদের নাম জানাবেন পরে

ভালোবাসার সপ্তাহে (Valentine’s week) ‘রোজ ডে’, ‘প্রপোজ ডে’, ‘চকোলেট ডে’, ‘টেডি ডে’ পেরিয়ে শুক্রবার ছিল ‘প্রমিস ডে’। আর রাতের গভীরে ফেসবুকেই (social media) নিজের প্রেমের (love) কথা অকপটে লিখলেন লেখিকা, সমাজের তোয়াক্কা না করেই। চিরাচরিত গতে নয় ছক ভাঙা পথে হেঁটেছে তাঁর প্রেম (love)। সেই প্রসঙ্গ উত্থাপন করে ২০১৬-র একটি পোস্টও অনুরাগীদের সামনে তুলে ধরেছেন তসলিমা নাসরিন।

আরও পড়ুনঃ টিটাগড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ বছরের শিশু

তসলিমা নাসরিন তাঁর ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করে ফেসবুকে লেখেন, ‘তিরিশ বছর আগে আমি আমার প্রেমিককে রাস্তায়, রেস্তোরাঁয় চুমু খেয়েছিলাম বাংলাদেশের মতো দেশে।’  এখানেই শেষ নয়, সানন্দে যৌনতা উদযাপনের পক্ষপাতী লেখিকা জানিয়েছেন গহীন অরণ্যে বা জ্যোৎস্না রাতে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করেছেন পৃথিবীর সব মূল্যবান ভালোবাসার অনুভূতির কাছে। কারণ, তাঁর কাছে যৌনতা সব সময়ই খুব সুন্দর। যদিও ইদানিং কালে ভালোবাসা তার সংজ্ঞা বদলেছে বলে মন্তব্য তসলিমার।

 

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...