Tuesday, June 9, 2026

TMC Meeting: তৃণমূলের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা মমতার, পদাধিকারীদের নাম জানাবেন পরে

Date:

Share post:

কালীঘাটের বাড়িতে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলে জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসমিতিতে মমতা ছাড়াও রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বাইরিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, যশোবন্ত সিং, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। পার্থ চট্টোপাধ্যায় জানান, এই কমিটিতে ২০জন সদস্য রয়েছে। তবে, পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন মমতা। এই তালিকা নির্বাচন কমিশনেও জানিয়ে দেওয়া হবে।

শনিবার, বিকেল সাড়ে ৪টে নাগাদ কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) কালীঘাটের বাড়িতে তৃণমূলের (Tmc) বিশেষ বৈঠকে যোগ দিতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। এরপর একে একে হাজির হন সুব্রত বক্সি (Subrata Bakshi), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas), সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Benarjee)-সহ শীর্ষ স্থানীয় নেতৃত্ব। ঘণ্টাখানেক চলে বৈঠক।

আরও পড়ুন:Kkr: কে হবেন কলকাতার নতুন অধিনায়ক? জানালেন কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর

পার্থ চট্টোপাধ্যায় জানান, বৈঠক থেকে শনিবার চার পুরসভায় শান্তিপূর্ণ ভোটের জন্য ভোটারদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি যে পুরসভা ভোটগ্রহণ আছে সেখানেও শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন জানানো হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...