Tuesday, June 9, 2026

ও সেয়ানা পাগল, সোম-বুধ-শুক্র বিজেপি করে: মুকুলকে ফের তোপ কুণালের

Date:

Share post:

মুকুল মামলায় শুক্রবার বিধানসভার(Assembly) অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন, মুকুল রায়(Mukul Roy) দলবদল করেনি। বিধানসভার সিদ্ধান্তের পর বিকেলে মুকুলের গ্ৰেফতারির দাবিতে সরব হয়েছিলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। এর ২৪ ঘন্টা যেতে না যেতেই শনিবার বিকেলে ফের মুকুলকে বেনজির আক্রমণ করলেন কুণাল। ঝাঁজালো সুরে তিনি জানিয়ে দিলেন, মুকুল সেয়ানা পাগল।

এদিন মুকুল রায় প্রসঙ্গে কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “মুকুল রায় চূড়ান্ত কুৎসা করেছেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোম, বুধ, শুক্র বিজেপি করেছে। ও একটি সেয়ানা পাগল। শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো মুখে সেলোটেপ লাগিয়ে বসেছি। আমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি না।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমি মনে করি মুকুল রায়কে সারদা-নারদা মামলায় গ্রেফতার করে তদন্ত হোক। আদালত যেতে হয়নি মাঝে৷ এখন যেতে হচ্ছে। আমি আদালতে মামলা মাথা উঁচু করে লড়ছি। আমার রাগ হয়েছে। আমি তাই সিবিআই, ইডিকে বলেছি চিঠি দিয়ে। ও তো বিজেপি৷ উনি বিভ্রান্ত করছেন। উনি বিজেপি বিরোধিতা করেননি।”

আরও পড়ুন:বিধাননগরে উৎসবের মেজাজে ভোট, বুথ পরিদর্শন করে বললেন অদিতি মুন্সি

উল্লেখ্য, শুক্রবার বিকেলে মুকুল রায়কে কার্যত তুলোধোনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটারে তিনি লেখেন, “ইডি ও সিবিআইয়ের উচিত সারোদা-নারোদা মামলায় মুকুল রায়কে গ্রেফতার করা। আমার মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করার জন্য ইতিমধ্যেই আমি তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়েছি। উনি নিজেকে বাঁচাতে একের পর এক দল পরিবর্তন করেন।” শুক্রবার মুকুলকে একদফা আক্রমণের পর এদিন ফের সরব হলেন কুণাল।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...