Tuesday, June 9, 2026

Kkr: কে হবেন কলকাতার নতুন অধিনায়ক? জানালেন কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর

Date:

Share post:

ইতিমধ্যেই আইপিএলের (Ipl) মেগা নিলামে প‍্যাট কামিন্স (Pat Cummins) এবং শ্রেয়স আইয়রকে ( Shreyas Iyer) দলে নিয়ে চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ( KKR)। এই দুই তারকা ক্রিকেটার কেকেআরে যোগ দিতেই প্রশ্ন শুরু হয়ে যায় কে হবে কলকাতার অধিনায়ক? আর মেগা নিলামের মাঝেই তার জবাব দিলেন কেকেআরের ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর ( Venky Mysore)। তিনি বললেন, “এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ম্যানেজমেন্ট আলোচনা করে সিদ্ধান্ত নেবে।”

এদিন নিলামের মাঝেই বিরতিতে সাংবাদিক বৈঠকে ভেঙ্কি বলেন, ” এখনও সে কথা বলার সময় হয়নি। এখনও হাতে দু’দিন আছে। আগে এই দু’দিন হজম করি। তার পর ম্যানেজমেন্ট আলোচনা করে অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এরপাশাপাশি ভেঙ্কি আরও বলেন,”এখনও পর্যন্ত নিলামে আমাদের পারফরম্যান্সে খুশি। এখনও বেশ কিছু ক্রিকেটার কেনা বাকি।”

প্যাট কামিন্সকে ৭.২৫ কোটি টাকা এবং শ্রেয়াস আইয়রকে রেকর্ড ১২.২৫ কোটি টাকায় তুলে নেয় কেকেআর।

আরও পড়ুন:IPL: আইপিএলের নিলামে বিপত্তি: সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ, অবস্থা স্থিতিশীল, জানাল BCCI

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...