Monday, June 22, 2026

জেতার পর সার্টিফিকেট ছোঁয়াবেন মমতার পায়ে: সব্যসাচী, জয়প্রকাশের সঙ্গে করলেন কোলাকুলি

Date:

Share post:

জেতার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ছোঁয়াবেন সার্টিফিকেট। জানালেন বিধাননগর (Bidhannagar Municipal Election) পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কোলাকুলি করতে দেখা গিয়েছে সব্যসাচী দত্তকে।

সব্যসাচী দত্ত আত্মবিশ্বাসী গত ছয়বারের মতোই এবারও সহজেই জিতবেন তিনি। এদিন তাঁর প্রতিদ্বন্দ্বী দেবাশিস জানার (Debashish Jana) সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে সব্যসাচী বলেন, ”দুর্ভাগ্যের বিষয় ও তো এই ওয়ার্ডের ভোটার তাই নিজের ভোট নিজে দিতে পারবে। প্রায় ১০-১৫ বছর পৌর প্রতিনিধিত্ব করছে তাই ন্যূনতম বুদ্ধি থাকা উচিত। যাকে দিয়ে বহিরাগত বলে ডাকছেন সে এই ওয়ার্ডের ভোটার। ভোটটা দেবাশিস পাবে না এটা নিশ্চিত।” তিনি আরও বলেন, ”আমার এখন একটাই লক্ষ্য ১৪ তারিখ রেজাল্ট বেরোনোর পর গণদেবতা যে আর্শীবাদ করবে সেই সার্টিফিকেট নিয়ে মমতার পায়ে দিয়ে আসব।”

আরও পড়ুন: TMC Meeting: তৃণমূলের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা মমতার, পদাধিকারিকদের নাম জানাবেন পরে

একইসঙ্গ শনিবার দুপুরে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Election) ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। ভোট দিয়ে বেরোনোর পর তৃণমুল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্তের সঙ্গে দেখা হয়। আলাপচারিতার পর তাঁদের কোলাকুলি করতে দেখা গিয়েছে। ভোট দেওয়ার পর বহিষ্কৃত বিজেপি নেতা ও তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের কোলাকুলির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...