Tuesday, March 31, 2026

Vote Contro: প্রয়াত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে ভোট! বিরোধীদের অভিযোগ ঘিরে বিতর্ক

Date:

Share post:

বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বিখ্যাত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায় (Dwijen Mukherjee)। কিন্তু ৪ বছর আগে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এবার পুরভোটে তাঁর নামেই নাকি ভোট পড়েছে বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের এএইচ কমিউনিটি হলের ভোটকেন্দ্রে। বামেদের (Left) এই অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়।

ওই ওয়ার্ডের বামপ্রার্থী বাসব বসাকের (Basab Basak) অভিযোগ, সিরিয়াল নম্বর ১৭৪-এ দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল। তাঁর নাম ধরে ডাকা হয়। তবে, মুখোপাধ্যায় পরিবার এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে।

এক্ষেত্রে বামেদের সুরেই তাল মিলিয়েছে রামেরাও। বিষয়টি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি (Bjp) প্রার্থী মলি পাল (Mali Paul)।

যদিও ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায় (Banibrata Benarjee) জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। উল্টে তিনি কটাক্ষ করে বলেন, বামেদের নির্বাচনী ময়দানে লড়ার ক্ষমতা নেই বলেই এখন এইসব অভিযোগ করছে।

আরও পড়ুন- প্রয়াত মধ্যবিত্তকে দু’চাকার স্বপ্ন দেখানো রাহুল বাজাজ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...