Sunday, April 5, 2026

Accident: রেলব্রিজে উঠে সেলফি! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের, আহত ১

Date:

Share post:

মর্মান্তিক! সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের। গুরুতর আহত আরও একজন। শনিবার এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কাঁসাই ব্রিজের পুরনো রেললাইন এলাকায়।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্তাক আলি খান (৩৭) এবং আবির গায়েন (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আহত যুবকের নাম জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। আবির হাতিলকা এলাকার বাসিন্দা।

রেলপুলিশ সূত্রে খবর, বিকেল ৪টে ৩৫ নাগাদ ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল ওই সেতু পার করার সময় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পিকনিকে ফাঁকেই সেলফির তোলার জন্য রেলব্রিজের উঠে পড়েছিলেন মুস্তাক ও আবির। সঙ্গে আরও একজন। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় মুস্তাক ও আবির মারা যান ঘটনাস্থলেই। সঙ্গে যিনি ছিলেন, গুরুতর আহত হন তিনিও। ওই যুবককে ভর্তি করা হয়েছে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আরও পড়ুন- প্রয়াত মধ্যবিত্তকে দু’চাকার স্বপ্ন দেখানো রাহুল বাজাজ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...