Wednesday, April 8, 2026

BJP জিতলে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি! মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিতর্ক

Date:

Share post:

শেষ লগ্নে উত্তরাখণ্ড(Uttarakhand) বিধানসভা নির্বাচনে জিততে এবার সরাসরি মেরুকরণের অংক খেললো গেরুয়া শিবির(BJP)। শনিবার উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামী(Pushkar Singh Dhami) ঘোষণা করে দিলেন, বিজেপি জিতলে এই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। ধামীর এহেন ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে। কংগ্রেসের(Congress) তরফে অভিযোগ তোলা হয়েছে, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ধর্মীয় রাজনীতি করতে চাইছেন ধামী।

এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ধামী বলেন, “বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবে। সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইনের ব্যবস্থা করা হবে আমাদের রাজ্যে।” এই নয়া বিধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সম্প্রীতি বাড়বে লিঙ্গ বৈষম্যের অবসান ঘটে নারীর ক্ষমতা নিশ্চিত হবে। সব মিলিয়ে রাজ্যের সংস্কৃতি, আধ্যাত্বিক পরিচয় এবং পরিবেশ সুরক্ষিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট মিটল ৪ পুরনিগমে, চন্দননগরে সবুজ আবিরে দেখা গেল প্রার্থীকে

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সব ধর্মের মানুষের জন্য একই রকম পারিবারিক, বিবাহ, উত্তরাধিকার সংক্রান্ত আইন প্রণয়নের কথা কয়েক দশক ধরেই বলে আসছে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি-র ইস্তাহারেও অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি ছিল। ওই বিধি কার্যকর হলে মুসলিমদের শরিয়ত অনুযায়ী ব্যক্তি আইনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের ময়দানে অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...