Tuesday, June 23, 2026

রাজ্যপাল- ইস্যুতে স্ট্যালিনকে ফোন মমতার, বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের একত্রিত হওয়ার আহ্বান

Date:

Share post:

রাজ্যপাল ইস্যুতে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (CM M K Stalin) সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্ট্যালিন টুইটারে লেখেন, রাজ্যপাল ইস্যু নিয়ে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের একত্রিত হওয়ার আহ্বান জানান মমতা।

আরও পড়ুন-কেমন হল ভোট? অশোককে ফোনে জানতে চাইলেন বুদ্ধদেব

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) টুইট করে জানিয়েছেন, দিদি (Mamata Banerjee) আমাকে ফোন করে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালরা যেভাবে ক্ষমতার অপব্যবহার করছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শীঘ্রই বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা বৈঠকেরও পরামর্শ দিয়েছেন তিনি। স্ট্যালিন তাঁর পরামর্শ গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন স্ট্যালিন। বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে দ্রুত বৈঠকের আশ্বাসও দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

শনিবার টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন পদক্ষেপ কাঙ্খিত ছিল না বলে টুইটে মন্তব্য করেন স্ট্যালিন। রবিবার এর পাল্টা টুইট করে রাজ্যপাল জানান তিনি নিয়ম মেনেই কাজ করেছেন।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...